You Like Most

একটি জিমেইল আইডিই আপনার ১০০০০০০০০০+ আইডি!!!!

সালাম ও শুভেচ্ছা নিবেন, আশাকরি সকলে ভালো আছেন। gmail বর্তমান সময়ে সম্ভবত সব থেকে জনপ্রিয় ইমেইল সার্ভিস প্রোভাইডার । আমরা সবাই কম বেশী জিমেইল ব্যবহার করি বা করে থাকি ।জিমেইল এর অনেক ফিচার এর পাশাপাশি এর সহজ ও সাবলীল উপস্থাপনাই এনে দিয়েছে এই বিপুল জনপ্রিয়তা । আজ আপনাদের সাথে শেয়ার করব জিমেইল এর সহজ কিন্তু খুবই কার্যকরী ১ টা ট্রিক । এটা হচ্ছে আপনার একটাই জিমেইল আইডি কে আপনি কিভাবে মিলিয়ন – বিলিয়ন আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন।
undefined
আসুন দেখে নেই কিভাবে:
১. ডোমেইন নাম চেঞ্জ করে
** ধরুন আমার একটা জিমেইল আইডি আছে এবং সেটা হচ্ছে ‍amshoun@gmail.com . এখন আমি ফেসবুক এ একটা আইডি খুললাম এই ইমেইল আইডি টি ব্যবহার করে । আপনার কি মনে হয় আমি আবারো এক ই আইডি ব্যবহার করে আর আইডি খুলতে পারব ফেসবুক এ ? না , তাই না ? কিন্তু আসলে তা সম্ভব এই একই আইডি ব্যবহার করে । যেমন আমি যদি  amshoun@gmail.com  এর জায়গায় লিখি  amshoun@googlemail.com তাহলে এটা ফেসবুক এর সার্ভার এ দেখাবে ভিন্ন দুইটি আইডি হিসেবে কিন্তু আসলে এটা ওই আগের আইডি এর ই মিরর ! দুইটা আইডি এর ইনবক্স কিন্তু একটাই !
2. + জুড়ে দিয়ে:
**জিমেইল এর আসল আইডি  amshoun@gmail.com @ এর আগে এবং  amshoun এর পর আপনি যা ইচ্ছা টাই লেজুড় জুড়ে দিতে পারেন শুধু মাঝে একটা \”+\” চিহ্ন থাকতে হবে । যেমন ধরুন  amshoun+chita.noa.chow@gmail.com ,  amshoun+shoun@gmail.com ইত্যাদি। আপনার যত ইচ্ছা আপনি তত গুলো আইডি এভাবে বানাতে পারেন শুধু + এবং লেজুড় জুড়ে দিয়ে । সব ই কিন্তু আসল আইডি  amshoun@gmail.com মিরর হবে । অর্থাৎ এর যেকোনো টার ই ইনবক্স হবে আসল আইডি এর ইনবক্স ! ! !
3. (.) Dot চিহ্ন ব্যবহার করে:
**আসল আইডি  amshoun@gmail.com এর যে কোন জায়গায় যে কোন ভাবে ডট চিহ্ন (.) ব্যবহার করে ও আপনি তৈরি করতে পারেন মিলিয়ন বিলিয়ন মিরর আইডি । যেমন  am.shoun@gmail.com ,  am.sh.ou.n@gmail.com , এগুলর সবগুলই কিন্তু আপনার আসল আইডি এর মিরর আইডি হবে । অর্থাৎ এগুলর যেকোনো একটা তে যে কোন মেইল আসলে তা কিন্তু মূল আইডি  amshoun@gmail.com এর ইনবক্সেই পাওয়া যাবে । কিন্তু যেকোনো সার্ভার এ এটাকে এক বলে চিনতে পারবে না । identical difference এর জন্য এগুলর প্রত্যেকটাকে একটা ভিন্ন আইডি হিসেবে গননা করবে যে কোন সার্ভার !এই ভাবেই আপনি আপনার জিমেইল আইডি থকে কোন কষ্ট ছাড়াই সর্বাধিক ফায়দা নিতে পারেন । আরা করি আপনাদের ভালো লেগে থাকবে টিউন টি। কাজে লেগে থাকলে তো কথাই নেই। ভালো থাকবেন সবাই প্রথম প্রকাশ- প্রযুক্তি কথা
Share this article :
 
Support : Creating Website | Saiful's Template | Saiful's Template
Copyright © 2012. Freelancing & Mini Software - All Rights Reserved
Template Created by Creating Website Published by Saiful's Template
Proudly powered by Blogger