You Like Most

জনপ্রিয় এন্টিভাইরাস অ্যাভাস্ট ব্যবহার করুন এখন সম্পূর্ন বাংলা ভাষায়


সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। সবাইকে একটি দারুন খুশির খবর দেব।যারা ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন ইন্টারনেটের অনেক জায়গাতেই এখন বাংলা ভাষার প্রচলন শুরু হয়েছে। ফেসবুক, গুগল, ইয়াহু ইত্যাদি সাইটে বাংলা যুক্ত হয়েছে। সফটওয়্যারে গেলে শুধু মাত্র ওপেনসোর্স কিছু সফটওয়্যারে বাংলা ভাষা যুক্ত আছে। এখন আমাদের জন্য খুশির খবর হল জনপ্রিয় এবং ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার অ্যাভাস্ট -এ যুক্ত করা হয়েছে বাংলা ভাষা! এটিই প্রথম বাংলা ভাষা যুক্ত এন্টিভাইরাস সফটওয়্যার !





 অনেকেই বাংলা ইন্টারফেস ব্যবহার করতে চান না “ভুতুরে বাংলা” -র জন্য। যে বাংলা লেখা পড়ে সহজে বুঝা যায়না তাকেই "ভুতুরে বাংলা" নাম দিয়েছি আমি । বিশেষ করে ভারতীয় বাংলাতে প্রচলিত বাংলা স্টাইল আমাদের বুঝতে অসুবিধা হয়। অ্যাভাস্টের বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকে "ভুতুরে বাংলা" বাদ দিয়েছি। আশা করি ইংরেজীর চেয়ে বাংলাকে কঠিন না লেগে সহজই লাগবে ।

চলুন বাংলা ভাষা যুক্ত অ্যাভাস্ট এর কয়েকটি স্ক্রিনসট দেখে নিইঃ














কেমন লাগল? আশা করি ভালই লেগেছে.
চাইলে এখনই ডাউনলোড করে রাখতে পারেন অ্যাভাস্ট ফ্রি এন্টিভাইরাসঃ


অ্যাভাষ্ট ডাউনলোড: কিছু প্রবলেম আসে তাই লিঙ্কে টা পরে পাবেন

চলুন এবার দেখা যাক কিভাবে অ্যাভাস্টে বাংলা ভাষা সক্রিয় করবেন। অ্যাভাস্ট এর বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই চালু থাকতে হবে। এটি মাত্র ১-২ মেগাবাইট ব্যান্ডউইথ খরচ করবে।
অ্যাভাষ্টে বাংলা ভাষা সক্রিয় করার জন্য সর্বনিম্ন ভার্সন হতে হবেঃ 7.0.1451

অ্যাভাস্টে বাংলা ভাষা সক্রিয় করাঃ

বাংলা ভাষা সক্রিয় করার জন্য ডেস্কটপ থেকে অ্যাভাস্টের সর্টকট এ ক্লিক করে অথবা অ্যাভাস্টের ট্রে আইকনে ক্লিক করে অ্যাভাস্ট ইন্টারফেস চালু করুন। এবার অ্যাভাস্ট ইন্টারফেসের এর ডান কোনা থেকে SETTINGS এ ক্লিক করুন।



এবার বাম থেকে Language এ ক্লিক করুন এবং তারপর ডান থেকে Install additional languages বাটনে ক্লিক করুন।


তাহলে নিচের মত যে উইন্ডো আসবে সেখান থেকে “বাংলা” কে টিক চিহ্ন দিয়ে OK তে ক্লিক করুন।


তারপর ডাউনলোড এবং ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। (এ সময় অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে।)


নিচের স্ক্রিনটি আসলে বুঝবেন কাজ সম্পূর্ন হয়েছে। এবার Finish বাটনে ক্লিক করে SETTINGS উইন্ডোতে তে ফিরে যান।




এখন SETTINGS উইন্ডোতে Languages অংশ থেকে “বাংলা” সিলেক্ট করে OK বাটনে ক্লিক করে বের হয়ে আসুন। তাহলেই দেখবেন বাংলা ভাষা সক্রিয় হয়ে গেছে।


অ্যাভাস্টের বাংলা ট্রান্সলেশন নিয়ে কোন সমস্যা বা মন্তব্য বা পরামর্শ থাকলে তা এখানে কমেন্টে বলতে পারেন, যাতে পরবর্তী ভার্সনে ট্রান্সলেশন আপডেট করার সময় সেগুলো ঠিক করতে পারি। আর উপরের কাজ গুলো করতে কোন সমস্যা হলে কমেন্ট বক্স সব সময় খোলা।

***পোষ্টটি শেয়ার করে খবরটি সবাইকে জানিয়ে দিতে ভুলবেন না যেন!***
Share this article :
 
Support : Creating Website | Saiful's Template | Saiful's Template
Copyright © 2012. Freelancing & Mini Software - All Rights Reserved
Template Created by Creating Website Published by Saiful's Template
Proudly powered by Blogger